বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপাশার সঙ্গে মুজরা নৃত্যে তারা চারজন

58293_e4বিনোদন প্রতিবেদক :একেই বলে সৌভাগ্য। আইটেম গার্ল থেকে নায়িকা হয়ে চলচ্চিত্রে অভিনয় করেছেন বিপাশা কবির। আবার এখন একটি চলচ্চিত্রে জীবন্ত কিংবদন্তি চার অভিনেতার সঙ্গে একটি সিচুয়েশনাল সংয়ের মুজরা নৃত্যে পারফর্ম করেছেন। এটা সত্যিই বিপাশা কবিরের জন্য সৌভাগ্যই বলা চলে। এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের একটি সিচুয়েশনাল সংয়ের মুজরা নৃত্যে বিপাশা কবিরের সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও আমিরুল হক চৌধুরীকে। বিশেষ এ গানটির দৃশ্যায়নের কাজ গত বৃহস্পতিবার বিএফডিসির মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে সম্পন্ন হয়েছে। গানের কথা হচ্ছে ‘পিঁপড়া পিছে লেগেছে’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। এতে 

কণ্ঠ দিয়েছেন মিমি। বিশিষ্ট নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকনের নির্দেশনায় বিপাশার সঙ্গে মুজরা নৃত্যে অংশগ্রহণ করেছেন চার সিনিয়র অভিনয়শিল্পী। বিপাশা কবির বলেন, এর আগে আমি বিভিন্ন চলচ্চিত্রে ২৪টিরও বেশি আইটেম সংয়ে পারফর্ম করেছি। কিন্তু সিচুয়েশনাল সংয়ে মুজরা নৃত্য এবারই প্রথম করেছি। নৃত্য পরিচালক খোকন ভাইয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তিনি অনেক সহযোগিতা করেছেন। এসএ হক অলিক স্যারের প্রতিও আমি কৃতজ্ঞ। তিনি আমাকে জীবন্ত চার কিংবদন্তির সঙ্গে একটি ভাল কাজ করার সুযোগ করে দিয়েছেন। সিনিয়র চার তারকার টিম লিডার সৈয়দ হাসান ইমাম বলেন, গল্প এবং চরিত্রের প্রয়োজনে আমাদের অনেক কিছুই করতে হয়। অলিকের ছবিতে আমরা চারজন একটি ব্যতিক্রম কাজ করেছি। বিপাশা খুব ভাল পারফর্মার। ওর জন্য আমাদের সবার দোয়া রইলো।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা