মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা ও দিনাজপুরে পৃথক দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দুই মুলহোতাকে গ্রেফতার

news-image

রংপুর প্রতিনিধি : গাইবান্ধা ও দিনাজপুরে পৃথক দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দুই মুলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। আজ সোমবার দুপুরে রংপুরের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের অধিনায়ক মোজাম্মেল হক।

র‌্যাব অধিনায়ক জানান, গাইবান্ধা সদরের পশ্চিম কুপতলা মধ্যপাড়া গ্রামের প্রথম শ্রেণির এক এতিম শিশু তার দাদির সঙ্গে থেকে প্রতিপালিত হয়। দাদির কথা অনুযায়ী গত ৫ মে সন্ধ্যায় টর্চ লাইটে চার্জ দেওয়ার জন্য প্রতিবেশীর ঘরে যায় শিশুটি। এ সময় ঘরে থাকা বখাটে শাকিল মিয়া শিশুটিকে মুখ চেপে ধর্ষণ করে। পরে চাকু দিয়ে ভয় দেখিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। শিশুটি বাড়িতে এসে সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে দাদি জিজ্ঞাসা করলে ধর্ষণের ঘটনাটি জানায়। পরে অসুস্থ শিশুটিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির দাদি ৬ মে বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর আসামি শাকিল গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাতে তাকে লালমনিরহাটেরর পাটগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে গত ৮ মে দুপুরে দিনাজপুরের বিরল কাজিপাড়া গ্রামের তুলাই নদীর ঘাগরাগাছি ঘাট এলাকার নির্জন ভুট্টা ক্ষেতে নিয়ে প্রথম শ্রেণির এক শিশু কন্যাকে ধর্ষণ করে একই গ্রামের আরিফুল ইসলাম ধর্ষণের পর মেয়েটিকে নদীর পানিতে চুবিয়ে হত্যা চেষ্টার সময় স্থানীয় এক ব্যক্তি দেখে ফেলেন এবং শিশুটিকে উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে বিরল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক