,

নবীনগর বাঞ্ছারামপুর সড়কে ট্রাকসহ বেইলী ব্রিজ ভেঙ্গে খাদে

nabinagor brigeডেস্ক রির্পোট : নবীনগর বাঞ্ছারামপুর সড়কে ট্রাকসহ বেইলী ব্রিজ ভেঙ্গে খাদে পড়ে যাওয়ায় ব্রিজটি মেরামত এবং দূর্গত ট্রাকটি উদ্ধার তৎপরতা শুরু না হওয়ায় বাঞ্ছারামপুর-নবীনগর সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ সড়কে চলাচলকারী হাজারো যাত্রী। মানুষ বিকল্প হিসেবে বাশেঁর সাকা দিয়ে পাড়াপার হচ্ছেন।

বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টায় জীবনগঞ্জ বাজার বেইলী ব্রীজ ভেঙ্গে বালিবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট -১৬০১৮৮)খাদে পড়ে ১ জন গুরুত্বর আহত হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঞ্ছারামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে শুক্রবার সকালে ঢাকায় প্রেরণ করে।

আহতের নাম ব্যাক্তি বাবু (২৫) ট্রাকের হেলপার। বেইলী ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ফলে বাঞ্ছারামপুর ও নবীনগরের সাথে যানচলাচল বন্ধ রয়েছে। এই রাস্তাটি এ অঞ্চলের জনগনের ঢাকায় দ্রুত যাতায়াতের একমাত্র মাধ্যম।

এ দূর্ঘটনায় বাঞ্ছারামপুর-নবীনগর সড়কে আন্ত জেলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্রিজের দুই পাশে আটকা পড়েছে কয়েকশত যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।

সরজমিনে, প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে রাস্তার ঠিকাদারি কাজের প্রায় ৮ টন ওজনের বালি নিয়ে ট্রাকটি জীবনগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। ৩০ মিটার দৈর্ঘ্য এ বেইলি ব্রিজটি আগে থেকেই ঝুঁকী পূর্ণ ছিলো, এ অবস্থায় অতিরিক্ত বোঝাইয়ের কারনে ব্রিজটি ভেঙ্গে পড়ে।

তবে ব্রিজটি মেরামত করতে প্রায় ১৫ দিন সময় লাগবে বলে জানান, পরিদর্শন কালে ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিব ইঞ্জিনিয়ার শ্যামল ভট্টাচার্য্য ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ