মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত বাংলাদেশি শ্রমিকরা

news-image

মালয়েশিয়ায় শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। রোববার সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যে সিমুনিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেন ইপ ফানির্চার ফ্যাক্টরিতে কর্মরত ৭০০ বাংলাদেশি শ্রমিক মন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মন্ত্রী তাদের অভিযোগ-অনুযোগগুলো শোনেন এবং তা সমাধানেরও আশ্বাস দেন।

সেন ইপ কোম্পানির পরিচালক লিমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা হচ্ছেন দেশের অর্থনীতির চালিকা শক্তি। কারণ আপনাদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রবাসীদের কল্যাণে প্রবাসী ব্যাংক চালু হয়েছে। এ ব্যাংকের মাধ্যমে যারা বিদেশ গমন করতে চান তারা লোন নিতে পারেন। সরকার স্বল্প খরচে বিদেশে লোক পাঠানোর ব্যবস্থা করেছে। প্রবাসীদের ছেলে-মেয়েরা যাতে স্বল্প খরচে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থাও করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে সরকার প্রতিটি জেলা ও ইউনিয়ন পর্যায়ে হেল্পলাইনের ব্যবস্থা করছে। এছাড়া প্রবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে ইউনিফরম পরিহিত টিম থাকবে। কোনো সমস্যা হলে তাদের কাছে আপনারা অভিযোগ করতে পারবেন।

ইমরান আহমেদ বলেন, প্রবাসীদের কল্যাণে আমার মন্ত্রণালয়ের দরজা সবসময় খোলা। কোনো অভিযোগ থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।

‘সারাবিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখার দায়িত্ব যেমন সরকারের, তেমনি আপনাদেরও। সব প্রবাসীর সম্পদের সুরক্ষা ও নানাবিধ অসুবিধা দূরীকরণে শেখ হাসিনার সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, দেশের সম্মান বজায় রেখে যে দেশে বসবাস করছেন সে দেশের আইন মেনে চলুন। আপনাদের ব্যবহারে কর্মক্ষেত্রে আপনাদের সম্মানের পাশাপাশি দেশের সম্মানও বাড়ায়।

মতবিনিময়কালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, দূতাবাসের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, দ্বিতীয় সচিব (শ্রম) ফরিদ আহমদসহ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক