,

২০ দলীয় জোটের টানা অবরোধে পূর্বাঞ্চলে রেল পথই যাত্রীদের ভরসা

train logo 9আমরিজাদা চৌধুরি : সারাদেশে বিএনপি নেত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে ‘গরীবের বাহন’ হিসেবে খ্যাত ট্রেনে যাত্রীদের চাপ বাড়ছে। অবরোধের কারণে ট্রেনই এখন একমাত্র ভরসা বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় যাত্রীরা। তাদের দাবী বাসের চেয়ে ট্রেনে অপেক্ষাকৃত নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হল ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। প্রতিদিন এই স্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করছে সরকার। ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন হয়ে ৪০/৪২টি আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনে করে কয়েক হাজারেরও বেশি যাত্রী যাতাযাত করে থাকেন। তবে ২০ দলীয় জোটের ডাকা অবরোধের কারণে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী এখন ট্রেনে ভ্রমণ করছেন।
সাধারণ যাত্রীদের সাথে কথা বললে তারা এই প্রতিনিধিকে জানান, হরতাল-অবরোধে দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপসহ নানা নাশকতা চালায়। এক্ষেত্রে হরতাল-অবরোধে ট্রেন ভ্রমণে কিছুটা শঙ্কা থাকলেও বাসের চাইতে ট্রেন ভ্রমণ অপেক্ষাকৃত নিরাপদ বলে জানান তারা।
এদিকে অবরোধের কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন দিয়ে প্রতিদিন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যাত্রী যাতায়াত করছেন বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মফিদুল ইসলাম। তিনি বলেন, অবরোধের কারণে যাত্রীরা এখন রেলমুখি। তারা বাসের চেয়ে অনেকটা নিরাপদে রেল ভ্রমণ করতে পারছেন।
তবে গত ৫ জানুয়ারী সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন অতিক্রমের সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী ডেমু ট্রেনে পাথর ও ককটেল নিক্ষেপের ঘটনায় দুজন আহত হলেও কিছুটা শঙ্কা নিয়েই ট্রেন ভ্রমন করছেন সাধারণ যাত্রীরা।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ