,

জানি না আমি আর পড়তে পারবো কি না

news-image

নিউজ ডেস্ক।। বাবা ছিলেন রাজমিস্ত্রি। তিন ভাই-বোনের মধ্যে আশা সবার ছোট। চিকিৎসার অভাবে বাবা মারা যান গত ২০১২ সালে। এরপর বড় ভাইয়ের আয় আর মাদুর তৈরি করে কোনো রকমে চলতো তাদের সংসার। সংসারের কাজের পাশাপাশি নিজের পড়াশোনার খরচ চালাতে মাদুর তৈরি করতো আশামুনি। ছিল স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষের সহযোগিতা।

আশা মুনি নওগাঁর রাণীনগর উপজেলার দড়িয়াপুর গ্রামের মৃত আজাদ হোসেনের মেয়ে। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমী থেকে কারিগরি (ভোকেশনাল) বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু আশামুনির উচ্চ শিক্ষা গ্রহণে অনিশ্চয়তায় রয়েছে তার পরিবার।

কথা হয় আশামনির সঙ্গে। বলে, অনেক কষ্ট করে পড়ালেখা করেছি। ফলাফলের পেছনে পরিবার, স্কুল শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের ভূমিকা রয়েছে। এখন আমার পড়াশোনার খরচ পরিবারের পক্ষে চালানো প্রায় অসম্ভব। তাই বাড়ি থেকে বিয়ে দিতে চায়। কিন্তু আমি পড়তে চাই। আমি আর পড়তে পারবো কি না জানি না।

আশামুনির মা ফেরদৌস বেগম বলেন, স্বামীর অকাল মৃত্যুর পর থেকে বড় ছেলের আয় আর মাদুর তৈরি করে যে টাকা হতো তা দিয়ে এক ছেলে আর এক মেয়ের পড়ালেখার খরচ যোগানো আমার জন্য খুবই কষ্টসাধ্য ছিলো। তবুও মেয়ের ইচ্ছে অনুযায়ী চেষ্টা করেছি তাকে এসএসসি পাশ করাতে। কিন্তু এখন মেয়ের পড়ালেখার খরচ যোগানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই মেয়েকে একটি ভালো পরিবার দেখে বিয়ে দিয়ে মুক্ত হতে চাই।

সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমীর অধ্যক্ষ ইকবাল মো. সাইদুর কবীর বলেন, ওদের পরিবারের আয়ের মূল উৎস ছিলো মাদুর তৈরি। তবে আমরা সাধ্য মতো চেষ্টা করেছি আশাকে সহযোগিতা করার। কেউ আশার দায়িত্ব নিলে হয়তো বা তার পড়ালেখা চলবে। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

কসবায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১০০ কিশোরের সাইকেলসহ বিভিন্ন উপহার লাভ

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত