,

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

news-image

ডেস্ক রিপোর্ট : কাতারের আলাদিয়া শহরে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকদের মধ্যে একজন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ি গ্রামের মৃত মোকাদ্দেস ফকিরের ছেলে লিটন (২০)। তিনি দুই বছর আগে জীবিকার সন্ধানে কাতার যান। বৃহস্পতিবার নিহত লিটনের বাড়িতে গিয়ে স্বজনদেরকে আহাজারি করতে দেখা যায়। ছোট ছেলের আকস্মিক এমন মৃত্যুতে লিটনের মা মাজেদা বেগম শোকে পাগলপ্রায়।

লিটনের বড়ভাই মোনারুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে কাতার থেকে এক আদম ব্যবসায়ী তাকে ফোন করে বাস দুর্ঘটনায় লিটনের নিহতের কথা জানিয়ে ফোন বন্ধ করে রাখে। পরে মোনারুল কাতারপ্রবাসী তার খালাতো ভাই রফিকুল ইসলামের কাছে ফোন করে লিটনের নিহতের খবর শোনেন। এ সময় রফিকুল ওই দুর্ঘটনায় টাঙ্গাইল ও যশোর জেলার আরও দুই শ্রমিক নিহত হয়েছেন বলে মোনারুলকে জানিয়েছেন। তবে রফিকুল তাদের ঠিকানা জানাতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে রফিকুল কাতার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ রফিককে দু’দিন পর হাসপাতালে গিয়ে লিটনের লাশ দেখে যেতে বলেছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর