কালো জিরা শরীরে অ্যান্টি টক্সিনের মতো কাজ করে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। প্রাচীন কাল থেকে কালো জিরা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা বিভিন্ন উপাদান শরীরের নানাবিধ অসুখ সারাতে দারুণ কার্যকরী। যেমন-

১. কালো জিরাতে উপস্থিত ফসফরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া শরীরের যে কোনও জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করতেও এটি বেশ কার্যকরী। ২. পেটের সমস্যা নিরাময়ে কালো জিরার তুলনা নেই। আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী, আধা কাপ দুধের সঙ্গে এক চিমটে কালো জিরার গুঁড়া মিশিয়ে খেতে পারলে পেটের সমস্যা থেকে দ্রুত রেহাই পাওয়া যায়।

৩. কালো জিরা শরীরে অ্যান্টি টক্সিনের মতো কাজ করে। এ কারণে প্রস্রাব স্বাভাবিক, নিয়মিত ও পরিষ্কার রাখতে কালো জিরা যথেষ্ট ভূমিকা রাখে। ৪. কালো জিরায় থাকা আয়রন ও ফসফেট শরীরে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা সারাতেও কালো জিরার তুলনা নেই।

৫. অনেকেরই আবহাওয়ার পরিবর্তন বা বর্ষায় ঠান্ডা লেগে মাথা ব্যথার সমস্যা হয়। এই সমস্যা সমাধানে কালো জিরা দারুণ ভূমিকা রাখে।একটা ছোট কাপড়ে কালো জিরা বেঁধে সেটি রোদে শুকোতে দিন। ঘণ্টা খানেক রোদে রাখার পর কালো জিরা ভরা কাপড়ের টুকরাটি নাকের কাছে ধরলে বুকে, মাথায় জমে থাকা কফ তরল হয়ে সহজে বেরিয়ে যায়। এতে মাথা ধরা বা ঝিম ঝিম ভাব দূর হয়ে যায়। সুত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার