বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত সম্মেলনে ত্রিপুরায় গেলেন বাংলাদেশ প্রতিনিধি দল

india & Bang Flagব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ ভারত তিনদিন ব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় গেছে। প্রতিনিধি দলে ৫টি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির ৪ জন কমান্ডিং অফিসার (সিও) সহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। যে সব জেলার প্রশাসক ও পুলিশ সুপার প্রতিনিধি রয়েছেন সেগুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনি, কুমিল্লা, চট্টগ্রাম। দলটির নেতৃত্ব দিচ্ছেন ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার। ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার জানান, ত্রিপুরার রাজ্যের রাজ্য অতিথিশালায় তিন দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সীমান্ত সমস্যা, মানব পাচার, মাদকপাচার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, বাংলাদেশ ভারত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এ সম্মেলনের মাধ্যমে সে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমরা আশাবাদ। আগামী ১০ জানুয়ারী দলটি বাংলাদেশে ফিরে আসবেন বলে জানান।

 

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে