মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ২১৫ প্রবাসী শ্রমিক দেশে ফিরলেন শূন্য হাতে

news-image

নিউজ ডেস্ক।। ভাগ্য ফেরাতে বিদেশে গিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন আরও ২১৫ জন কর্মী। বুধবার (৮ মে) কয়েকটি ফ্লাইটে তারা লিবিয়া, ইরান, ওমান, সৌদি আরব, কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সৌদি আরব থেকে ৭৫ জন, ইরান থেকে ৪৫, ওমান থেকে ৪৩, কাতার থেকে ৪০, লিবিয়া থে‌কে সাত এবং অন্য আরও কয়েকটি দেশ থেকে ১২ জন শ্রমিক দেশে এসে পৌঁছেছেন।

এসব শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, বেকার থাকা, বেতন না দেয়া, টাকা খরচ করে বিদেশে গিয়ে কাজ না পাওয়া, নিয়োগকর্তা কর্তৃক নির্যাতন এবং অনেকের বৈধ কাগজ থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন দেশের ইমিগ্রেশন পুলিশ তাদের ধরে আউটপাস দিয়ে শূন্য হাতেই দেশে পাঠিয়ে দিয়েছে। কয়েকজনকে আবার জেল খেটে ফিরতে হয়েছে। ফিরে আসা এসব কর্মীকে বিমানবন্দরে জরুরি সেবা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

সংস্থাটির প্রোগ্রাম হেড শরিফুল হাসান বলেন, ইফতারের ৪০ মিনিট আগে আমাদের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা হঠাৎ জানান- বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ আর এপিবিএন জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে ২১৫ জন প্রবাসী বাংলাদেশি ফিরেছে আউটপাসে, তারা অভুক্ত। আমরা তাদের জন্য ইফতারের ব্যবস্থা করে দিয়েছি। ইমিগ্রেশন পুলিশ আর এপিবিএনের সদস্যরা আমাদের সাহায্য করেছে।

তিনি আরও বলেন, এই মানুষগুলো কত আশা নিয়ে বিদেশে গিয়েছিল। আর এখন ফিরল শূন্য হাতে। যে বিমানবন্দর দিয়ে তারা গেছে রাজার হালে আজ সেই বিমানবন্দরের পাটাতনে পেপারে বসে ইফতার করছে। জানি না এই কষ্টের শেষ কোথায়। এর আগে, গত ২৫ এপ্রিল এমন অসহায় অবস্থায় দেশে ফেরেন ১৮০ জন প্রবাসী শ্রমিক।

এদিকে ফিরে আসা শ্রমিকদের বেশির ভাগই ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরায় দিনভর তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ফেরত আসা প্রবাসীদের অভিযোগ, প্রক্রিয়া অত্যন্ত ধীরগতি হওয়ায় যাচাই-বাছাইয়ের নামে দিনভর তাদের আটকে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক