,

মালয়েশিয়ায় তারাবি পড়াচ্ছেন বাংলাদেশের ইয়াসিন

news-image

বাংলাদেশের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে তারাবির নামাজ পড়িয়ে থাকেন। এ রেওয়াজ বেশ পুরনো। তবে মালয়েশিয়ায় হাফেজে কোরআনদের আসা-যাওয়ার ইতিহাস খুবই কম। বিগত তিন বছর বাংলাদেশ থেকে বেশ কয়েকজন হাফেজ তারাবির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এসেছেন। তাদেরই একজন হাফেজ মোহাম্মদ ইয়াসিন।

ইয়াসিনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজারের ধন্ধি গ্রামে। তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসায় তারাবি পড়াচ্ছেন। শুধু তাই নয়; হাফেজ মোহাম্মদ ইয়াসিন ২০১৭ সালের এপ্রিলে মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

১৯৮২ সালে হাফেজ মোহাম্মদ ইয়াসিন ঢাকার গেন্ডারিয়া এম শফি উল্লাহ হাফিজিয়া মাদরাসা থেকে হিফজুল কোরআন বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

হাফেজ মোহাম্মদ ইয়াসিনের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতে মুগ্ধ মুসল্লিরা। ইয়াসিন সুদূর মালয়েশিয়ায় তারাবি পড়ানোর সুযোগ পেয়ে আপ্লুত। জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসার শিক্ষার্থী এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা সূরাওয়ের মুসল্লি। সেখানে বাংলাদেশি নেই বললেই চলে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর