মালয়েশিয়ায় রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

news-image

ভাগ্য ফেরানো হলো না রেমিট্যান্স যোদ্ধার। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মো. সিরাজুল ইসলাম (৪১) নামে এক বাংলাদেশি। ৭ এপ্রিল ময়মনসিংহের সিরাজুল ইসলাম হাইকমিশনে ট্রাভেল পাস নিতে এসে হঠাৎ শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি …রাজিউন।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের আম্পাং জালান বেসারে ট্রাভেল পাসের জন্য কাগজপত্র জমা দেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সিরাজুল ইসলাম।

জানা গেছে, সিরাজুল ইসলাম তিন বছর আগে প্রফেশনাল ভিসায় মালয়েশিয়া আসেন। পরবর্তীতে প্রফেশনাল ভিসা আর রিনিউ করতে পারেননি। এর মধ্যে সিরাজুল ইসলাম ডায়াবেটিক, অ্যাজমা রোগে ভুগছিলেন। বৈধ কোনো কাগজ পত্র না থাকায় উন্নত চিকিৎসা নিতে পারেননি। তার শরীর দুর্বল হয়ে পড়ে। কোনো উপায়ন্তর না পেয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাস নিতে আসেন তিনি।

এ সময় কাগজপত্র জমা দেয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সিরাজুলের মরদেহ সব আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত বাংলাদেশে পাঠাতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান মিশনের কল্যাণ সহকারী মো. মুকসেদ আলী।

এদিকে সিরাজুলের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার