নটরডেম কলেজে ভর্তি হতে পারবে না ধূমপায়ীরা
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ধূমপায়ী শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তি হতে পারবে না। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বলছে, যে সকল ছাত্র কলেজকর্তৃক নির্ধারিত ‘ইউনিফরম’ পরিধান করে না ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধুমপান করে, তাদের আবেদন করার প্রয়ােজন নেই২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নটরডেম কলেজ কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তিতে এ শর্ত জুড়ে দেয়া হয়েছে।
ভর্তির আবেদনের ন্যূনতম যােগ্যতা : বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA-4.00। এসএসসিতে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের অন্য আবেদন করতে পারবে না।বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে : বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50 , বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।আসন সংখ্যা : বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম-১৭৮০টি, ইংরেজি ভার্সন-৩০০টি, মানবিক বিভাগ-৪০০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০টি।
লিখিত পরীক্ষার সময় ও কক্ষ : আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১৬ মে দৈনিক যুগান্তর পত্রিকায় আবেদনের ID নম্বর অনুযায়ী লিখিত পরীক্ষার সময় ও কক্ষ নম্বর জানিয়ে দেয়া হবে। ১৭ মে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলেজের নির্দিষ্ট কক্ষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।










