,

শতভাগ পাশ করেছে রংপুর নগরীর বিদ্যালয়গুলো

news-image

রংপুর প্রতিনিধি : সদ্য ঘোষিত এসএসসি ফলাফলে জিপিএ-৫ এর দিক থেকে দিনাজপুর বোর্ডের মধ্যে রংপুরের বিদ্যালয়গুলো ভাল করেছে। রংপুর নগরীর ৭টি বিদ্যালয়ে ১ হাজার ৬৮৬ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৯৭৭ জন। এসব বিদ্যালয়ের অংশগ্রহনকারি শিক্ষার্থীদের পাশের হার প্রায় শতভাগ।এর মধ্যে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল কলেজ থেকে ৪৯০ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৭৬ জন। মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজ থেকে ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। এ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

রংপুর ক্যাডেট কলেজ থেকে ৫৬ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। জিলা স্কুল থেকে ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন। এ বিদ্যালয়ে পাশের হার শতকরা ৯৯ দশমিক ৫৯ ভাগ।

রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়ে পাশের হার ৯৮ দশমিক ২৯ ভাগ।রংপুর বর্ডারগার্ড পাবলিক স্কুল ও কলেজ থেকে ১২৮ জন পরীক্ষা দিয়ে ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে। রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজ থেকে ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৮ জনই জিপিএ-৫ পেয়েছে।

রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান শরীফ বলেন, সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্বাবধানে পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের গুনগত ও সময়পোযোগি শিক্ষা প্রদান করে বরাবরই ভালো ফলাফল করে আসছে। সাফল্যের ধারাবাহিকতায় দিনাজপুর শিক্ষাবোর্ডে তাই এবারও অন্যতম শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি