ব্রাহ্মণবাড়িয়ায় ২০ টি ককটেল বিষ্ফোরন, আহত-১
আমিরজাদা চৌধুরী : টানা অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরে থেমে থেমে কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটে। এতে আহত হয় ১ জন। একের পর এক ককটেল বিস্ফোরনে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ দুপুরে শহরের টিএরোড ও পাওয়ার হাউজ রোড এলাকায় অন্ত:ত ২০টি ককটেলের বিস্ফোরন ঘটে। পুলিশ পরিত্যক্ত অবস্থায় ঐ এলাকা থেকে ৭ টি ককটেল উদ্ধার করেছে। বিষ্ফোরনে পাওয়ার হাউজ রোডের এক ব্যবসায়ী আহত হন। এদিকে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘন্টায় বিএনপির ২২ নেতা কর্মীকে আটক করেছে ।











