মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় খেজুরের বাক্সের চাপায় ২ বাংলাদেশি নিহত

news-image

প্রবাস ডেস্ক।। মালয়েশিয়ায় একটি গুদামে দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশী। তবে তাদের নাম, পরিচয় জানা যায় নি। লোরোং পেরিনদুস্ট্রিয়ান বুকিত মিনইয়াক এলাকায় একটি গুদামে খেজুরভর্তি বাক্সের স্তূপ তাদের ওপর পড়ে রোববার। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ৪০ এর কোটায় বয়সী ওই দুই বাংলাদেশী এতে আহত হন। পেনাংয়ের ফায়ার ও রেসকিউ ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, তারা এ বিষয়ে কল পান স্থানীয় সময় সকাল ১১টায়। তারপর একটি ফায়ার ইঞ্জিন পাঠানো হয় পারডা ফায়ার স্টেশন থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বারনামা।

ওই মুখপাত্র বলেছেন, যখন আমরা ঘটনাস্থলে পৌঁছি দেখতে পাই ওই দুই শ্রমিক অচেতন হয়ে পড়ে আছেন। তাদেরকে খেজুরভর্তি বাক্সের স্তূপের নিচ থেকে টেনে বের করছেন অন্য শ্রমিকরা।

প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কাঠের বাক্স এবং খেজুর ভর্তি বাক্স তাদের ওপর পড়ায় আঘাত পেয়েছেন ওই দুই শ্রমিক। স্থানীয় পুলিশ প্রধান নিক রোজ আজান নিক আবদুল হামিদ বলেছেন, ঘটনাস্থলেই নিহত হয়েছেন ওই শ্রমিকরা। তাদের মৃতদেহ সেবেরাং জয়া হাসপাতালে নেয়া হয়েছে ময়না তদন্তের জন্য।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক