,

কলকাতার মাঠে মাহি

52f68bbaf23924e65c71655687f9aa41-2বিনোদন প্রতিবেদক :একদিকে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজের প্রথম উদ্যোগ, অন্যদিকে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য—এই তিন দেশের লোকেশনে ছবিটির শুটিং। মাহির বিপরীতে কলকাতার চলচ্চিত্র তারকা অঙ্কুশের অভিনয় এবং ছবিটির পরিচালক অশোক পতি তো আছেনই। এসব নিয়ে রোমিও ভার্সেস জুলিয়েট ছবির আলোচনা কম হয়নি। এ আলোচনায় নতুন মাত্রা দিতে রোমিও ভার্সেস জুলিয়েট নিয়ে এবার কলকাতার মাঠে নামছেন মাহিয়া মাহি। ছবিটির মুক্তির আগে আগে প্রচারের উদ্দেশ্যে সেখানে ছুটলেন তিনি। এরই মধ্যে কলকাতাভিত্তিক বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে ছবিটির গান দর্শকেরা দেখছেন। সেখানকার একাধিক টিভি চ্যানেল ও পত্রিকায় সাক্ষাত্কার দেওয়ার কথা মাহির। এ ছাড়া কয়েকটি প্রেক্ষাগৃহেও যাবেন তিনি।

৫ জানুয়ারি রাতে কলকাতার উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। যাওয়ার আগে মাহি বলছিলেন, ‘স্টার জলসা, জি-বাংলা, সংগীত বাংলাসহ বেশ কয়েকটি টেলিভশনে এ ছবিটির ওপর আলোচনায় অংশগ্রহণ করব। প্রথম সারির বেশ কয়েকটি পত্রিকার সঙ্গেও আলাপ হওয়ার কথা। এ ছাড়া কলকাতায় সম্ভাব্য যেসব প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে, সেসব প্রেক্ষাগৃহেও যাব।’

রোমিও ভার্সেস জুলিয়েট মুক্তি পাবে এ মাসের শেষ সপ্তাহে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর