মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া প্রবাসী আলমগীরের দেশে ফেরার আকুতি

news-image

প্রবাস ডেস্ক।। ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় এসেছিলেন ঢাকা যাত্রাবাড়ীর পশ্চিম মাতোয়াইলের আলমগীর হোসেন (৪৯)। কিন্তু ভাগ্যের সে এক নির্মম পরিহাস। পায়ের আঙুলে ইনফেকশন নিয়ে তিনি এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আলমগীর হোসেন আলম বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন।

২০১৫ সালে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় এসে অবৈধ হয়ে পড়েন আলমগীর। বৈধ হওয়ার জন্য রি হায়ারিং প্রোগ্রামের মাই-ইজি ভেন্ডরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সাত হাজার রিংগিত জমা দিয়েছিলেন এক বাংলাদেশি দালালের কাছে। পরে বাংলাদেশি দালাল ভিসা না দিয়ে প্রতারণা করে। জানা গেছে, মালয়েশিয়ার পোর্ট ক্লাং এলাকায় একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় আলমগীরের ডান পায়ের আঙুলে ইনফেকশন হয়। ডায়াবেটিস থাকায় তার তিনটি আঙুলসহ উপরের অংশে পচন ধরে।

গত বৃহস্পতিবার অস্ত্রোপচার করে তার পায়ের তিনটি আঙুল কেটে ফেলা হলেও পুরোপুরি মুক্ত নন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, ইনফেকশন ভালো না হলে পুরো পা কেটে ফেলতে হবে। এদিকে মালয়েশিয়ায় হাসপাতালে চিকিৎসা ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছেন দরিদ্র আলমগীরের পরিবার। ফলে চিকিৎসকরা তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছেন।

এই মুহূর্তে আলমগীরের চিকিৎসা ও দেশে ফেরত পাঠাতে কয়েক লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এরইমধ্যে তার চিকিৎসায় সঞ্চিত অর্থও খরচ হয়ে গেছে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান বাংলাদেশি প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন আলমগীর হোসেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক