,

তাহলে কি শুধু আমাদের দেশেই হিজড়া সমস্যা?

khugesta_naharinলাইফস্টাইল ডেস্ক : পৃথিবীর উন্নত দেশগুলোতে ঘুরেছি অনেক কিন্তু কোথাও হিজড়া দেখতে পাইনি তাহলে কি শুধু আমাদের দেশেই হিজড়া সমস্যা? তার মানে চিকিৎসার অভাব? নাকি উন্নত দেশগুলোতে ওদের গ্রহণ করার শক্তি আছে বলে ওখানে ওদের রাস্তায় রাস্তায় ঘুরতে হয় না।

একটি শিশু জ্যানেটিকাল ক্রুটি নিয়ে জন্ম নেয়, কিন্তু সময়মত চিকিৎসার অভাবে সারাটি জীবন ধরে এক অবেক্ত অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। তার উপর সামাজিক দৃষ্টিভঙ্গি তাঁদেরকে আরও অসহায় করে দেয়। যে পরিবারটিতে জ্যানেটিকাল ত্রুটি নিয়ে একটি শিশু জন্ম নেয় তাঁরা সান্ত্বনা খুঁজে পায় না। লোকলজ্জার ভয়ে শিশুর চিকিৎসাটুকু ভালোভাবে করাতে পারে না। সামাজিক অসচেতনতায় অন্যরাও তাদেরকে সহজ ভাবে গ্রহণ করার পরিবর্তে হাস্য রসে মত্ত হয়। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না ওরাও মানুষ ওদেরও আমাদের মতো সুখ-দুঃখ আছে, আত্ম মর্যাদা আছে, প্রেম আছে। সব অনুভূতি গুলো পাওয়ার অধিকার ওদেরও আছে।

কিছুদিন আগে একটা জনপ্রিয় টিভি চ্যানেলে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারকরা একজন তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে প্রকাশ্যে হাস্যরসে মত্ত হল। উন্নত দেশ হলে ওই সমস্ত অবিবেচক বিচারকদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো তাঁদের নিচু মানসিকতার জন্য। শুধু আমাদের দেশ বলেই কেউ প্রতিবাদই করলো না। হয়তো আমরা জানিও না এটা অন্যায়। ওরাও মানুষ। ওদেরও প্রাপ্য সম্মানটুকু নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমদেরই অবহেলায়, অসচেতনটায়, অযত্নে সকলের অজান্তেই নিজেদের অধিকার আদায়ের জন্য অনেক ক্ষেত্রে ওরা একসময় দানব রূপে আবির্ভূত হতে বাধ্য হয়। তখন আমাদের টনক নড়ে। কিন্তু আমরা ভেবে দেখি না, আজকের ওদের এই পরিণতির জন্য কোন না কোন ভাবে আমরাও দায়ী।

দেরীতে হলেও দেশে ওদের নিয়ে কাজ হচ্ছে এটা একটি ভালো পদক্ষেপ। ভবিষ্যতে আমরা ওদেরকে সমস্যা না ভেবে ওদের প্রতি সহানভুতিশীল হবো নিশ্চয়ই। ওরা তৃতীয় লিঙ্গ। প্রথম ও দ্বিতীয় লিঙ্গ কোনটি নারী কোনটি পুরুষ আমার জানা নেই। কিন্তু এই তিন লিঙ্গের মানুষের প্রতিই আমাদের মনুষ্যত্ব সমান থাকবে এই কামনা করি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ