ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র নেতাকর্মী বিরোদ্ধে ৬ মামলা : মঙ্গলবার গ্রেফতার- ৮
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহর ও কসবা উপজেলায় ৪ ঠা ও ৫ ই জানুয়ারী বিএনপি এবং পুলিশ ও আওয়ামীরীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোট মামলা হয়েছে ৬ টি। এসব মামলায় অজ্ঞাত ও এজাহারনামীয়সহ মোট আসামী হয়েছেন হাজারোর বেশী বিএনপি নেতাকর্মী-সমর্থককে। এজাহারনামীয় আসামী প্রায় ৩০০ জন। অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৬ থেকে ৭’শ জনকে। সব কটি মামলাই পুলিশ এ্যাসল্ট মামলা। আজ মঙ্গলবার সদর মডেল থানা পুলিশ এসব মামলার আসামী হিসেবে জেলা বিএনপি’র ৮ নেতাকে গ্রেফতার করেছে। তারা হচ্ছেন শহর বিএনপি’র সভাপতি সাবেক পিপি এডভোকেট শফিকুল ইসলাম,এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এডভোকেট ইমাম,এডভোকেট সামছুজ্জামান চৌধুরী কানন ও এডভোকেট জালাল উদ্দিন। ৪ ঠা জানুয়ারী বিকেলে শহরের টিএরোড জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে ছাত্রদল একটি মিছিল বের করলে পুলিশ কালীবাড়ির মোড় এলাকায় মিছিলটি বাধা দেয়। এরপরই পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে পাওয়ার হাউজ রোড ও মাদ্রাসা রোডে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এঘটনায় পুলিশসহ অন্ত:ত ১২ জন আহত হয়। এ ঘটনায় ২ টি পুলিশ এ্যাসল্ট মামলা হয়। মামলা দুটিতে এজাহারনামীয় আসামী করা হয় ৯৪ জনকে। অজ্ঞাত আসামী করা হয়েছে ১৮০ থেকে ২৪০ জন।
৫ ই জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সামনে থেকে বিএনপি মিছিল বের করে কালীবাড়ির মোড়ে পৌছলে পুলিশ বাধা দেয়। এরপরই দু-পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশের পাশাপাশি ছাত্রলীগও ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করে। এতে আহত হয় ৩০ জন। এদিনের ঘটনায় আরো ২ টি পুলিশ এ্যাসল্ট মামলা হয়। এই মামলা দুটিতে আসামী করা হয়েছে ১৩৮ জনকে। অজ্ঞাত আসামী করা হয়েছে আড়াই থেকে ৩’শ জনকে। জেলা সদরের ৪ টি মামলায় জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের বেশীরভাগকে আসামী করা হয়েছে। মামলা হওয়ার পরই গা ডাকা দিয়েছেন জেলা বিএনপি’র নেতারা। সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান,জেলা বিএনপি’র ৮ নেতাকে পুলিশ এ্যাসল্ট মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। ওদিকে কসবায় ৫ ই জানুয়ারী আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । এসময় পুলিশ বিএনপি’র নেতাকর্মীদের ধাওয়া করে।এতে ওসিসহ ২০জন আহত হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। এসব মামলার আসামী করা হয়েছে ৬২ জনকে। অজ্ঞাত আসামী করা হয়েছে ৪৫ থেকে ৫০ জনকে।











