মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মিত ডাবের পানি পান করলে একাধিক রোগ থেকে মুক্তি

news-image

স্বাস্থ্য ডেস্ক : গবেষকরা বলছেন, শুধু গরমকাল নয়, সারা বছর যদি নিয়ম করে ডাবের পানি পান করা যায়, তা হলে একাধিক রোগ থেকে মুক্ত থাকা যায়। শুধু তা-ই নয়, ডাবের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন-সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মেঙ্গানিজ, জিঙ্ক নানাভাবে শরীর গঠনে ভূমিকা পালন করে। এসব উপাদানই আমাদের বেঁচে রাখে।

ডাবের পানি ত্বক সংক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি সার্বিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভূমিকা রাখে। ব্রণের প্রকোপ কমাতেও এ সাহায্য করে এ প্রাকৃতিক উপাদানটি। ডাবের পানিতে থাকা উপকারি এনজাইম হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতে সাহায্য করে। ফলে খাবার খাওয়ামাত্র তা এত ভালোভাবে হজম হয়ে যায় যে, শরীরের অন্দরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে জমার সুযোগ পায় না। ফলে ওজন কমতে শুরু করে। ডাবের পানি শরীরে লবণের মাত্রা ঠিক রাখে। ফলে ওয়াটার রিটেনশন বেড়ে গিয়ে ওজন বৃদ্ধির আশঙ্কাও হ্রাস পায়। ব্লাড প্রেস্রার নিয়ন্ত্রণে রাখে।

এতে উপস্থিত ভিটামিন-সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহাযতা করে। তাই যাদের পরিবারে এ রোগটির ইতিহাস রয়েছে, তাদের নিয়মিত ডাবের পানি পান করা উচিত। একই নিয়ম যদি রক্তচাপে ভোগা রোগীরাও মেনে চলেন, তা হলেও দারুণ উপকার মেলে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। শরীরে পানির ঘাটতি দূর হয়। মাথাব্যথা দূরে রাখে ডাবের পানি। কাজেই প্রকৃতির এই নিয়ামত আমাদের সবার প্রাণ করা উচিত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক