মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। সভা পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির।

এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার সকলের উদ্দেশ্যে বক্তব্যে বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ এ পদে বসেছি,আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। মাদক,জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল এবং দূর্নীতি প্রতিরোধে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো।

প্রধান অতিথির বক্তব্যে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাসিরনগর উপজেলাকে এগিয়ে নিতে এবং আধুনিক নাসিরনগর গড়তে নব নিবার্চিত উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে সহযোগিতা করতে সবাইকে আহবান জানান। সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে সভাকক্ষে পৌঁছালে এমপি মহোদয়সহ নতুন পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক