বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ-পুলিশের সংঘর্ষ : গুলি-টিয়ারসেল-রাবার বুলেট নিক্ষেপ

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অংগ সংগঠন কালো পতাকা নিয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কালীবাড়ি মোড়ে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়। সেখানেই নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকে। এদিকে কান্দিপাড়া থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা চালালে পুলিশের বাধা দেয়। অন্যদিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কান্দিপাড়ায় প্রবেশ করলে বিএনপি’র নেতাকর্মীর সাথে পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ হয়। বিষ্ফোরণ ঘটায় প্রায় শতাধিক হাত বোমা। পাল্টা পুলিশও কয়েক শতাধিক রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। মুহুর্তের মধ্যে শহরের দক্ষিণ অংশের যান চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পাওয়ার হাউজ রোড, কাজিপাড়া, জেল খানা মোড়, টেংকের পাড়, শিমরাইল কান্দি রোড, ল্যাব এইডের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। তখন বৃষ্টির মত ককটেল বিষ্ফোরণ ঘটনো হয়।সদর থানা কম্পাউন্ড ও জেল রোডে পুলিশের গাড়িতে বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে। এদিকে সকাল থেকেই র‌্যাব-১৪ ও বিজিবি শহরের বিভিন্ন স্থানে টহল দেয়। দুপুর প্রায় ২টার দিকে পুলিশ ও বিজিবি যৌথ অভিযানে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আগের দিন রবিবার বিকেল বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা প্রদান ও লাঠিচার্জ করে। এঘটনায় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। শুরু হয় হাত বোমার বিষ্ফোরণ। ৮’শ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল এবং ১৫ রাউন্ড রাইফেলের গুলি ছোড়ে। মুহুর্তের মধ্যে রেলষ্টেশন রোড়, কালীবাড়ি মোড়, টিএ রোড, গোকর্ণ রোড, শিমরাইল কান্দি সড়ক, কান্দিপাড়ায় থেকে পুলিশের উপর ব্যাপক ইটপাটকেল ও হাতবোমা ছোড়া হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ২দিনের সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতরা গ্রেফতার আতংকের কেউ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়নি। রবিবার রাতে সদর থানা পুলিশ বাদি হয়ে ২ টি পৃথক মামলা দায়ের করে। এসব ঘটনায় শতাধিক লোককে আসামী করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে