আধুনিক ধাত্রী বিদ্যার প্রশিক্ষন পেল ব্রাহ্মণবাড়িয়ার ১৫০ জন গ্রামীন ধাত্রী
আমিরজাদা চৌধুরী : আধুনিক ধাত্রী বিদ্যার প্রশিক্ষন পেল ব্রাহ্মণবাড়িয়ার ১৫০ জন গ্রামীন ধাত্রী।আজ সোমবার প্রশিক্ষিত এই ধাত্রীদের মধ্যে সনদ ও উপকরন বিতরণ করা হয়। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী । সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো: হেলাল উদ্দিন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ড: আশরাফুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন মিয়া প্রমুখ। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের অনুদানে এবং উপজেলা পরিষদের সহায়তায় নারী উন্নয়ন ফোরাম এই প্রশিক্ষন বাস্তবায়ন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল আলম,বিভিন্ন ইউনিয়নের মহিলা সদস্য আফসা বেগম, শরীফা বেগম জলি,মাহমুদা বেগম ও ধাত্রী প্রশিক্ষন প্রাপ্ত শাহারা বেগম। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা,রামরাইল,নাটাই উত্তর ও দক্ষিন এবং মজলিশপুর ইউনিয়নের মোট ১৫০ জন গ্রামীন ধাত্রী এই প্রশিক্ষন পেয়েছে। তাদেরকে ধাত্রী কাজের আধুনিক যন্ত্রপাতিও প্রদান করা হয়।











