,

ব্রাহ্মণবাড়িয়া শহর ও কসবায় সংঘর্ষ : আহত -৫০

att111111111111আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপি’র সমর্থকদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে। আজ সকাল সাড়ে ১১টায় ছাত্রদল শহরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।এ সময় পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষ বেধে যায়।সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়।সংঘর্ষ চলাকালে ছাত্রদলের নেতাকার্মীরা কান্দিপাড়া মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবরোধ করে।পুলিশ লাঠিচার্জ  কাদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুুপুর ২টা) থেমে থেমে সংঘর্ষ চলছিল।অপরদিকে কসবায় বিএনপি-পুলিশ সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশ-বিএনপি সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে।
এদিকে ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জানান  আজ ৫ জানুয়ারী বিএনপির নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ২ প্লাটুন, কসবা উপজেলায় ২ প্লাটুন ও ঢাকা-সিলেট মাহসড়কের বিশ্বরোড়ে ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।ওদিকে রোববার বিকেলে পুলিশ ও বিএনপি’র সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ  জানান, পুলিশ ঐ মামলার আসামীসহ মোট ২৬ জনকে আটক করেছে। এদিকে শহরের বিভিন্ন স্থান থেকে ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ