মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির শপথ, যা বললেন ভিপি নুর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি থেকে নির্বাচিতদের শপথ নিয়ে সংসদে যোগ দেওয়া প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

গতকাল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক টাইমলাইনে বিএনপির শপথ নেওয়া প্রসঙ্গে প্রশ্ন তুলে ভিপি নুর লেখেন, ‘এত বড় একটা দল চাপের মুখে আপস করে সংসদে গিয়ে শেষ পর্যন্ত কি নিজেদের অদূরদর্শী রাজনীতি, নেতৃত্বের ব্যর্থতা আর অসহায়ত্বকেই তুলে ধরেনি?’

ফেসবুক স্ট্যাটাসে ভিপি নুর লেখেন, ‘চাপ সহ্য করে যদি রাজনীতির মাঠে টিকতে না পারেন, নেতার মুক্তির জন্য আপস করে যদি সংসদে যেতে হয়! আপনারা কীভাবে দেশ ও জনগণের স্বার্থে আপসহীন লড়াই-সংগ্রাম করবেন? জনগণ কি তাদের ভাগ্য পরিবর্তনে আপনাদের ওপর আস্থা রাখবে?’

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে ভিপি নুর বলেন, ‘ক্ষমতায় থাকা গতানুগতিক রাজনৈতিক দলসমূহ স্বাধীনতার ৪৮ বছরেও মু্ক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন, শোষণমুক্ত, সাম্য-মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে পারেনি।’

নুর তার স্ট্যাটাসে আরও বলেন, ‘আগামী ৫০ বছরেও পারবে না যদি কোনো তৃতীয় শক্তির আবির্ভাব না ঘটে। তবে আশার বাণী হচ্ছে এ দেশের ছাত্র-যুবকরা ঐক্যবদ্ধ হলে সব অসাধ্যই অর্জন করা সম্ভব। সুতরাং ছাত্র-যুবক, তরুণদেরই দেশ গঠনে, ন্যায়বিচার প্রতিষ্ঠায়, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে হবে।’

প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ছয় প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন। নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদের মধ্যে পাঁচ জন অবশেষে শপথ নিয়েছেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওই নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু নির্ধারিত দিন ২৯ এপ্রিলে মধ্যে তিনি শপথ নেননি। শপথ নেওয়ার জন্য সময় বাড়াতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে কোনো আবেদনও করেননি বিএনপি মহাসচিব। ফলে সংবিধান অনুযায়ী শপথগ্রহণের সময় শেষ হয়ে যাওয়ায় ওই আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক