মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে কেনাকাটার ফিচার

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুকের মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে কেনাকাটা করার ফিচার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান জোসে ফেসবুকের ডেভেলপারদের এক সম্মেলনে এমন ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

সম্মেলনে জাকারবার্গ জানান, হোয়াটসঅ্যাপ এ এমন ফিচার আসতে যাচ্ছে যার মাধ্যমে অ্যাপ থেকেই কেনাকাটা করতে পারবেন এর ব্যবহারকারীরা। অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোও সরাসরি তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন এখানে।

এদিকে এরইমধ্যে ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে ফেসবুক। এছাড়াও ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ ফিচারও চালু আছে যেখানে ব্যবসায়ীরা তাদের প্রোফাইল এবং যোগাযোগের তথ্য প্রকাশ করতে পারছেন। ফেসবুক সূত্রে জানা যায়, এই হোয়াটসঅ্যাপ বিজনেসেই এমন ফিচার আনা হচ্ছে যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরাসরি তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন।

তবে এজন্য হোয়াটসঅ্যাপের আলাদা কোনো অ্যাপ বা ভার্সন ইন্সটল করতে হবে না ব্যবহারকারীদের। বর্তমান অ্যাপটি ব্যবহার করেই এ সুবিধা পাবেন প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ বলছে, এ ফিচার সুবিধার ফলে বিশ্বের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা ও ব্যবসা প্রতিষ্ঠান দারুণভাবে লাভবান হবে। বিশেষ করে যাদের ওয়েবসাইট বা ই-কমার্স তৈরি করার মতো অবকাঠামো বা মূলধন নেই তারা এখান থেকে সুবিধা পাবেন। আর এর মাধ্যমে হোয়াটসঅ্যাপও একটি লাভবান প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা ফেসবুকের।

জাকারবার্গ জানান, ভারত এবং বেশ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চলা হোয়াটসঅ্যাপ পেমেন্টস সেবা খুব শিগগিরই সারাবিশ্বে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ঠিক কবে নাগাদ এমনটা করা হবে সেবিষয়ে কিছু জানাননি জাকারবার্গ।

বাংলানিউজটোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক