বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ

Nasirnagar-- Pictureআকতার হোসেন ভুইয়া : মুসলিম ওম্মার শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। রবিবার সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় কলেজ মোড় থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদের নেতৃত্বে জশনে জুলুছ রেব হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ঈদগাঁ মাঠে গিয়ে শেষ হয়। জশনে জুলুছে প্রায় কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।  
জশনে জুলুছ শেষে অলোচনা সভায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে কাজী আতাউর রহমান গিলমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, ইসলামী ফ্রন্টের সভাপতি কাজী ইসলাম উদ্দিন দুলাল,অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ আল ইছলাহী, প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম, শায়েখ শাহ মাওলানা সায়েদুর রহমান,মাওলানা মহিউদ্দিন মোল্লা, মাওলানা একলাছ উদ্দিন, মাওলানা কাওসার আহমেদ, পীরজাদা মাওলানা শরীফুল আজিজ, পীরজাদা কুতুবুল আজিজ প্রমূখ।