বক্সঅফিসের রেকর্ড ভেঙে ‘পিকে’ এখন ১ নম্বরে

zdfbzcxv-300x225বিনোদন প্রতিবেদক :প্রত্যাশা ছিলই। আর সেই প্রত্যাশার হাত ধরে বলিউডের ইতিহাসে বক্সঅফিসে ব্যবসার নিরিখে সব রেকর্ড ভেঙে পিকে-এখন এক নম্বরে। ভারতে মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত পিকে-র পকেটে জমা পড়েছে ২৮৫ কোটি টাকা। ৩০০ কোটির সীমানা ছুঁতে আর প্রয়োজন মাত্র ১৫ কোটি।
এর আগে বক্সঅফিস থেকে সবথেকে বেশি টাকা কামিয়েছিল আমিরেরই সিনেমা ধুম থ্রি। ১০০ কোটির মুড়ি মুড়কির যুগে ব্যবসার নিরিখে সেরা পাঁচের প্রথম দুটিই আমিরের। তিন নম্বরে আছে সল্লু মিঞার কিক (২৩৩ কোটি), চারে শাহরুখের চেন্নাই এক্সপ্রেস (২২৭ কোটি), পাঁচেও শাহরুখের ২০১৪ সালের রিলিজ হ্যাপি নিউ ইয়ার।
এখনও পর্যন্ত এই সপ্তাহের রবিবার বাকি আছে। ট্রেড অ্যানালিস্টদের মতে গতি প্রকৃতি যা বলছে রবিবারের মধ্যে ৩০০ কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলবে পিকে।
রাজকুমার হিরানির নয়া ব্লকবাস্টারের পোস্টার রিলিজের সময় থেকেই বিতর্কের কেন্দ্রে। প্রাথমিকভাবে পিকে-র পোস্টার নিয়ে অশ্লীলতার অভিযোগ ওঠে। একটি আদালতে মামলাও করা হয় আমির খানের বিরুদ্ধে। তবে ধোপে টেকেনি সেই অভিযোগ। সিনেমা রিলিজের পর শুরু হয় অন্য বিতর্ক। হিন্দু ধর্মাবেগে আঘাত হানছে এই সিনেমা, এই অভিযোগ এনে সেন্সার বোর্ডে পিকে-কে ব্যান করার অনুরোধ করে বিশ্ব হিন্দু পরিষদ। গুজরাত, মুম্বইয়ের বিভিন্ন সিনেমা হলে ভাংচুর চালায় বজরং দল। বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী অভিযোগ করেন পিকে-র পিছনে নাকি টাকা ঢেলেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস। তবে গেরুয়া বাহিনীর সব অভিযোগ, আপত্তি উল্টে পিকে-কে গুছিয়ে মাইলেজ দিয়েছে। বিতর্ক যত বেড়েছে সিনেমা হলে তত বেড়েছে দর্শক সংখ্যা।
সোশ্যাল মিডিয়াও মোটামুটি পিকে-কে নিয়ে দুই ভাগে বিভক্ত। একদল পিকের বিরোধীতায় যেমন গলা ফাটিয়েছে অন্যদল পিকে-র স্বপক্ষে ভীষণ সরব।
পিকে তৈরি করতে মোটামুটি ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। ভারতে একসঙ্গে ৪,০০০ হলে মুক্তি পেয়েছে এই সিনেমা।
শুধু এদেশেই নয়, বিদেশেও ১৩০ কোটি টাকা কামিয়ে ফেলেছে পিকে। ২৪ ঘন্টা

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার