,

হাঁটু শক্তিশালী রাখার পাঁচ উপায়

news-image

হাঁটু আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট। এটি পায়ের স্থায়িত্ব, নমনীয়তা রক্ষা করতে সাহায্য করে। ধূমপান, মদ্যপান, বেশি সোডিয়াম খাওয়া, পুষ্টির ঘাটতি হাঁটুকে ক্ষতিগ্রস্ত করে তোলে।তবে কিছু বিষয় মেনে চললে হাঁটু ভালো রাখা যায়। হাঁটু শক্তিশালী রাখার কিছু উপায়ের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট কিং ডেমিক।

১. ম্যাসাজ : হাঁটুর ব্যথা কমাতে এবং হাঁটুকে শক্তিশালী রাখতে ম্যাসাজ একটি চমৎকার উপায়। এটি রক্ত সঞ্চালন ভালো রাখে। এতে হাঁটু ভালোভাবে পুষ্টি পায়; হাঁটু শক্ত থাকে।

২. সাঁতার : হাঁটু ভালো রাখতে ও আর্থ্রাইটিসের সমস্যা কমাতে সাঁতার খুব উপকারী ব্যায়াম। এই ব্যায়াম হাড়কে শক্তিশালী রাখে, পাশাপাশি হাঁটুর জয়েন্টের আশপাশের পেশিকেও ভালো রাখে।

৩. ভিটামিন ডি : হাড় ভালো রাখার জন্য ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি-এর ঘাটতি হলে ফ্র্যাকচার ও হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে। শরীরের ক্যালসিয়াম শোষণের জন্যও এই ভিটামিন প্রয়োজন।

৪. ভিটামিন সি : ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। কোলাজেন হাঁটুর কার্টিলেজের প্রধান উপাদান। এটি হাড়ের বৃদ্ধির জন্য জরুরি। ভিটামিন সি হাড় ক্ষয় ও হাড়ের ফ্র্যাকচার প্রতিরোধে কাজ করে।

৫. প্রদাহরোধী খাবার : হাঁটুর প্রদাহ হলে ব্যথা তৈরি হয়; হাঁটু দুর্বল হয়ে পড়ে। তাই হাঁটু ভালো রাখতে প্রচুর প্রদাহরোধী খাবার খাওয়া প্রয়োজন। প্রদাহরোধী খাবারের মধ্যে রয়েছে কাঠবাদাম, মিষ্টিআলু, পালংশাক, ব্লুবেরি, অ্যাভাক্যাডো, আদা, রসুন, জলপাইয়ের তেল, স্যামন, ফ্ল্যাক্সিড ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর