মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে অসুখ : সমাধান কাঁঠালে

news-image

স্বাস্থ্য ডেস্ক : গ্রীষ্মকাল মানেই হচ্ছে নানা ফলের সমহার। সুস্বাদু সব ফলের দেখা মেলে এই সময়েই। গরমের ফলের মধ্যে কাঁঠাল একটি পরিচিত নাম। কাঁঠাল গুণের রাজা।

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। পাকা কাঁঠালের সুঘ্রাণ আর স্বাদের কথা অনেকেরই জানা। কচি বা কাঁচা কাঁঠালও কিন্তু স্বাদে আর গুণে কম যায় না। এটি তরকারি হিসেবে খাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, কাঁঠাল স্বাস্থ্যকর খাবার।

আসুন জেনে নিন কাঁঠাল খেলে যেসব উপকার পাবেন….

১. কাঁঠালে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা অ্যানিমিয়া প্রতিরোধ করে। এছাড়া এতে থাকা কপার এবং ম্যাগনেশিয়াম খনিজ দুটি শরীরে রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২. কাঁঠালে থাকা ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এ কারণে ফলটি খেতে মিষ্টি হলেও ডায়াবেটিস বাড়ায় না।

৩. কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে হৃৎপিণ্ডও সুস্থ রাখে।

৪. কাঁঠালে প্রচুর পরিমাণে ডিয়াটরী ফাইবার থাকে। এটি হজমশক্তি বাড়ায় এবং কোষ্টকাঠিন্য প্রতিরোধ করে।

৫.কাঁঠালে উপস্থিত ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

৬. কাঁঠাল ক্যালসিয়ামের ভাল উৎস। ফলে এটি হাড়ের সুরক্ষা করে।

৭. এই ফল নিয়মিত খেলে পাইলস ও কোলন ক্যান্সারের আশঙ্কা কমে।

৮. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁঠাল ত্বকের বয়সজনিত বলিরেখা দূর করে। এতে থাকা পর্যাপ্ত পানি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি’র ভাল উৎস হওয়ায় কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক