,

১২ দিন কম থাকতে পারে ইন্টারনেটের গতি

news-image

নিউজ ডেস্ক : সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের জন্য আগামী ২০ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত ব্রডব্যান্ডের ধীরগতি হতে পারে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির উপ-মহাব্যবস্থাপক এসএমডাব্লিউ৪ ও ওএন্ডএম (O&M, SMW4) এর বিভাগের মো. শাখাওয়াত হোসেন।

এদিকে রক্ষণাবেক্ষণের সময় গ্রাহকদের সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বিএসসিসিএল এর উপ-মহাব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন বলেন, এসইএ-এমই-ডাব্লিউই-৪ (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ সম্ভাব্য ২০ এপ্রিল থেকে শুরু হয়ে পহেলা মে পর্যন্ত চলমান থাকবে। এসময়ে এসএমডাব্লিউ-৪ (SMW-4) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে, এসময় এসইএ-এমই-ডাব্লিউই-৫ (SEA-ME-WE-5) সাবমেরিন ক্যাবল ও আইটিসি (ITC) অপারেটরের সার্কিটগুলি চালু থাকবে। যারা ব্রডব্যান্ড লাইন ব্যবহার করবেন খুব বেশি গতি থাকবে না। ঘণ্টায় গতি কয়েক জিবি কম হতে পারে।

এছাড়াও, ব্রডব্যান্ডের এ রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় এসইএ-এমই-ডাব্লিউই-৫ (SEA-ME-WE-5) এর মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইথের সংযোগ প্রদানের কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডাটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনও সমস্যা হবে না।

জানা যায়, আইজিডাব্লিউ ও আইআইজি (IGW, IIG) এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির