,

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ বিভ্রাটের পর চালু

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ দুই ঘণ্টা বিভ্রাটের পর আবার চালু হয়েছে। রবিবার বিকাল ৫টা থেকে এই সমস্যা শুরু হয়।

সমস্যাটি জানানোর জন্য অনেকেই টুইটারের আশ্রয় নিয়েছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সমস্যা চলে। সোয়া ৭টার দিকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে সক্ষম হন গ্রাহকরা।

এর আগে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না। এছাড়া হোয়াটসঅ্যাপও ঠিকভাবে কাজ করছে না।

গত মাসেও এমন সমস্যার মুখোমুখি হয়েছিল ফেসবুক। তখনকার ওই বিভ্রাট ছিল ফেসবুক ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রাট। কারিগরি ত্রুটির কারণে ওই সময় বেশ কয়েক ঘণ্টা ফেসবুক বন্ধ ছিল।

এবার কেন বিভ্রাট দেখা দিয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এখন পর্যন্ত কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, আগের মতো কারিগরি ত্রুটির কারণেই এমনটি হতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর