,

বাতিল করা হলো ঢাবির বর্ষবরণের কনসার্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানস্থলে দুই দফা ভাংচুরের পর অনুষ্ঠানের কনসার্ট বাতিল করার ঘোষণা দিয়েছে।

শনিবার কনসার্ট আয়োজনের স্পন্সর কোমলপানীয় প্রতিষ্ঠান মোজোকে অনুষ্ঠানের সামগ্রী নিয়ে চলে যেতে দেখা যায়। এ অনুষ্ঠানের আয়োজক ছিল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ঘটনাস্থলে অনুষ্ঠানের উপস্থিত স্পন্সর মোজোর মার্কেটিং বিভাগের অপারেশন হেড (ব্র্যান্ড) আজম বিন তারেক বলেন, রাত ১টার পর একবার হামলা হয়। পরে সকাল ৮ টার দিকে আবার ভাংচুর করে।

তিনি আরও বলেন, ২০-২৫ জনের একটি দল এসে গণ্ডগোল বাঁধাতে গেলে আমি তাদের ফিরে যাওয়ার অনুরোধ করি। এর পাঁচ মিনিটের মধ্যে আরও ১০০-১৫০ জন এসে আমাকেসহ আমার ওয়ার্কারদের বের করে দেয়। ১০-১২ মিনিটের মধ্যে পুরো জায়গায় ভাংচুর চালায় এবং অগ্নিসংযোগ করে চলে যায়।

এতো রিস্ক নিয়ে অনুষ্ঠান করা যায় না। দুই দফা ভাংচুর ও অগ্নিসংযোগের পর আমরা নিরাপত্তহীনতার কারণে চলে যাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি কোনভাবেই কাম্য নয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর