মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিলেন চবি ছাত্রী

news-image

নিউজ ডেস্ক : বাসচালক ও তার সহকারীর হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ নিয়ে থানায় অভিযোগও করেছে ওই ছাত্রীর পরিবার। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, এ ঘটনায় দুপুরে একটি মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার। এর পরেই অভিযানে নেমেছে আমাদের টিম। ওই ঘটনায় বাস, অভিযুক্ত বাস চালক ও সহকারীকে ধরতে অভিযান চলমান রয়েছে। দ্রুতই আমরা তাদের আটক করতে সমর্থ হবো।

তিনি জানান, শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। এতে বাসের চালক ও তার সহকারীকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রী পুরো ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। যাতে তিনি লিখেন, ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। সেদিন বিকেলে ক্লাস শেষ করে ভুক্তভোগী ছাত্রী আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ১নং গেট হতে ৩নং বাসে উঠেন। ওই সময় তার এক বন্ধুও ছিল। তবে বাসের পেছন দিকে আসন না থাকায় চালকের সহকারীর সামনের আসনে বসেন তারা। ইতোমধ্যেই তার বন্ধুর কাজ থাকায় জিইসিতে নেমে যায়। বাসটি নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় পৌঁছালে ওই ছাত্রী ছাড়া সকল যাত্রী একে একে নেমে যায়। তিনি নিউমার্কেট মোড়ে নামার জন্য বাসেই অবস্থান করছিলেন। এমন সময় তাকে বাসে একা পেয়ে, হঠাৎ বাসটি গন্তব্য বদল করে স্টেশন রোডের দিকে মোড় নেয় এবং গতি বাড়িয়ে দেয়।

ঘটনার তাৎক্ষণিকতায় কি হচ্ছিল বুঝতে পারছিলেন না ভুক্তভোগী ওই ছাত্রী। তখন তিনি বাস চালককে বাস থামাতে বললে চালকের সহকারী তার দিকে ছুটে আসে এবং ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। এ সময় দম বন্ধ হয়ে আসার উপক্রম হলে, আত্মরক্ষার্থে ওই ছাত্রী তার ডান হাতে থাকা মোবাইল দিয়ে চালকের সহকারীকে আঘাত করেন এবং চলন্ত বাস থেকে লাফ দেন। ঘটনার সময় বাসের চালকও ‘ধর মেয়েটারে ধর’ বলে সহকারীকে উৎসাহ যোগাচ্ছিল। পরে এক রিকশা চালকের সাহায্যে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে ওই ছাত্রী বাসায় ফিরে আসেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক