মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি ৩০ হাজার ৮শ শ্রমিক নিলেও কোটা নেই বাংলাদেশের

news-image

ইতালি প্রতিনিধি : বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতালি সরকার ৩০ হাজার ৮শ পঞ্চাশ জন শ্রমিক নেবে। প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে সিজনাল ও নন সিজনাল ভিসায় এসে শ্রমিকরা কাজ করার সুযোগ পায় ইতালিতে।

এরমধ্যে উল্লেখযোগ্য, কৃষি, স্বনির্ভর, অধস্তন সিজনাল চাকরি এবং পর্যটন হোটেলসহ অন্যান্য খাতে শ্রমিক নেয় ইতালি।

মঙ্গলবার (৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল (মিনিসতেরো দেল ইনতেরনো) ওয়েবসাইটে শ্রমিক সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে শ্রমিক আনার ব্যাপারে নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়সুত্রে জানা যায়, কয়েকটি ধাপে এসব শ্রমিকরা ইতালি আসতে পারবে।

বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকরা সিজনাল ভিসায় আসার সুযোগ পেলেও এ বছরও বাংলাদেশের জন্য কোনো কোটা রাখেনি ইতালি সরকার। এনিয়ে প্রায় সাত বছর ধরে সিজনাল ভিসায় কোন শ্রমিক প্রবেশ করতে পারছেনা ইতালিতে।

বাংলাদেশি শ্রমিকরা ইতালি সরকারের নিয়মনীতি না মানার কারনে ব্লাক লিস্টে রাখা হয় বাংলাদেশকে।

যার ফলে সাত বছর ধরে বাংলাদেশ থেকে ইতালিতে সিজনাল ভিসায় আসার সুযোগটা হাতছাড়া হয়। অন্যদিকে কুটনৈতিকভাবে এর কোন সুরাহা করতে পারেনি ইতালিতে নিয়োজিত রোম বাংলাদেশ দূতাবাস ও মিলান কনসাল জেনারেল অফিস।

ফলে প্রতি বছর ৩শ বাংলাদেশি শ্রমিক সিজনাল ভিসা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ অনেকটা ক্ষতি হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিরা মনে করেন কূটনৈতিক আলোচনা দুর্বল বলেই সাত বছর ধরে সিজনাল ভিসায় কোন বাংলাদেশি আসতে পারছেনা ইতালিতে। এর ফলে বাংলাদেশ সরকারের রেমিট্যান্স অনেক কমেছে। প্রবাসী বাংলাদেশিরা আশা করেন খুব শীঘ্রই এ সমস্যা সমাধানে সরকার শক্তিশালী ভূমিকা রাখবে। ১১ এপ্রিল থেকে আবেদন অনলাইনে পাওয়া যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক