বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন নোয়াখালির তারেক

57480_seraবিনোদন প্রতিবেদক :সারাদেশ থেকে অংশ নিয়েছিলো ৬৫ হাজার প্রতিযোগী। দীর্ঘ আটমাস অক্লান্ত পরিশ্রমের পর চূড়ান্ত লড়াইয়ে সাত প্রতিযোগী থেকে ফিজআপ চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন ফাইভ-এর চ্যাম্পিয়ন হলেন নোয়াখালির আবদুল আওয়াল চৌধুরী তারেক। কাতারের রাজধানী দোহার আল আরাবী ষ্টেডিয়ামে প্রায় চলি¬¬শ হাজার দর্শকের উপস্থিতিতে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে টান টান উত্তেজনার মধ্য দিয়ে মন মাতানো পারফরম্যান্স আর বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করে এই প্রতিযোগী। প্রথম রানারআপ হয়েছে চট্টগ্রামের প্রান্ত এবং দ্বিতীয় রানারআপ হয়েছে (যৌথভাবে) চট্টগ্রামের নাবিলা ও মুন্সিগঞ্জের হৃদয়। পুরস্কার হিসেবে তাদেরকে দেয়া হয়েছে দুই লাখ টাকা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, গ্লে¬¬াব সফট ড্রিংকস লি.-এর চেয়ারম্যান হারুন উর রশীদ, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু ও রিয়াজ আহমেদ খান, বাংলাদেশস্থ কাতারের রাষ্ট্রদূত মাসুদ হাসান খন্দকার ও বাংলাদেশ কালচাররাল সোসাইটির প্রেসিডেন্ট ওয়াহিদ ভূঁইয়া। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সেরাকণ্ঠ সিজন ফাইভ-এর  প্রধান চার বিচারক শাহনাজ রহমতউল্ল¬াহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্লে¬¬াব সফট ড্রিংকস লি.-এর চেয়ারম্যান হারুন উর রশীদ । মহাউৎসবের উদ্বোধনী মুহুুর্ত ছিলো জমকালো, চোখধাঁধানো ও বর্ণাঢ্য। অনুষ্ঠানের সূচনা হয় সেরা সাত প্রতিযোগী নাবিলা, প্রান্ত, এ্যানি, তারেক, মেরি, বিভোর ও হৃদয়ের মা’কে নিয়ে আলাদা আলাদা জনপ্রিয় গান এবং একটি কোরাস ও চার বিচারকের সঙ্গে একটি দেশাত্ববোধক গানের মধ্যদিয়ে। সেরা ৭ প্রতিযোগীকে উৎসাহিত করার জন্য দেশের খ্যাতিমান সংগীত শিল্পীরা তাদের সঙ্গে দ্বৈত গান পরিবেশন করেন। অনুষ্ঠানকে আরও আকষর্ণীয় করার জন্য ছিলো ঈগল ড্যান্স গ্রুপের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। এই জমকালো মহাউৎসবে বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনায় অংশ নেয় ফেয়ার এন্ড হ্যান্ডসাম আজাদ,  লাক্স চ্যানেল আই সুপার ষ্টার নাদিয়া, সেরাকণ্ঠের ঝিলিক, ক্ষুদে গানরাজের ঝুমা, মডেল নুসরাত ফারিয়া, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, ফাহমিদা নবী, কনা, চিত্রনায়ক ইমন, মডেল মিম, চঞ্চল চৌধুরী, তানিয়া আহমেদ, মেহের আফরোজ শাওন, পারভিন সুলতানা দিতি, চিত্রনায়িকা রেসি, এস আই টুটুল, বিদ্যা সিনহা মীম, হ্যান্ডসাম দি আল্টিমেটম্যান সাজ্জাদ, আইয়ুব বাচ্চু, আবিদা সুলতানা, রফিকুল আলম, চিত্রনায়িকা মাহি, চিত্রনায়ক বাপ্পি, চিত্রনায়িকা অপু বিশ্বাস, আরেফিন শুভ। মনোমুগ্ধকর এসব পরিবেশনা ষ্টেডিয়ামে আসা দর্শকদের মুগ্ধ করে। অনুুষ্ঠান উপস্থাপনা করেন সিজিল মির্জা। পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা