মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জরায়ুমুখ ক্যানসারে নিয়মিত স্ক্রিনিং করুন

news-image

অধ্যাপক ডা. মো. ইয়াকুব আলী : জরায়ুমুখের কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধি পায়। তবে শারীরিক এ পরিবর্তন একদিনে হয় না। জরায়ুমুখের স্বাভাবিক কোষগুলো বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে ক্যানসার কোষে রূপান্তরিত হতে বেশ সময় লাগে। জরায়ুমুখে অনেক দিন ধরে ক্যানসারপূর্ব অবস্থা থাকতে পারে, যা সাধারণত রোগের লক্ষণ প্রকাশ পায় না। ক্যানসারপূর্ব অবস্থা খালি চোখেও দেখা যায় না।

জরায়ুমুখে ক্যানসার ৩৫ বছর এবং ৫০-৫৫ বছর বয়সে বেশি দেখা দেয়। এ ক্যানসার হওয়ার কোনো সুনির্দিষ্ট একক কারণ নেই। তবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এ ক্যানসারের জন্য দায়ী করা হয়। শুধু অনিরাপদ শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে জরায়ুমুখ সংক্রমিত হয়ে এ ক্যানসারে রূপান্তরিত হয়।

রোগটি হতে পারে তাদের যারা নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অসচেতন; বাল্যবিবাহ, অল্প বয়সে গর্ভধারণ; অধিক ও স্বল্প বিরতিতে গর্ভধারণ; বহুগামিতা; অনেক দিন ধরে জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবন; ধূমপান ইত্যাদি করে থাকে। রোগের উপসর্গগুলো হলো-যোনিপথে অতিরিক্ত সাদা স্রাব, বাদামি বা রক্তমিশ্রিত বেশি স্রাব, অনিয়মিত রক্তস্রাব, সহবাসের পর রক্তক্ষরণ, ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় রক্তক্ষরণ, তলপেটে বা কোমরব্যথা ইত্যাদি।

স্ক্রিনিং করা প্রয়োজন যাদের : ৩০ থেকে ৬০ বছরের নারীর প্রতি ৩ বছর পর পর জরায়ুমুখ পরীক্ষা করাতে হবে। ১৮ বছরের আগে (বিবাহিত নারীর ক্ষেত্রে ২৫ বছর হলে) জরায়ুমুখ পরীক্ষা করাতে হবে। আবার বিয়ের বয়স ১০ বছরের বেশি হলে সে ক্ষেত্রে ৩০ বছরের কম বয়স হলেও জরায়ুমুখ পরীক্ষা করাতে হবে। রোগটি প্রতিরোধ করা যায়। এ জন্য নারীদের শিক্ষিত হয়ে নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে। বেশি সন্তান নেওয়া যাবে না। সঠিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। ৩০ থেকে ৬০ বছর বয়সী সব নারীর জরায়ুমুখের ক্যানসার স্ক্রিনিং কর্মসূচির আওতাধীন থেকে প্রতি ৩ বছর পর পর জরায়ুমুখ পরীক্ষা করাতে হবে। বর্তমানে আমাদের দেশে জরায়ুমুখের ক্যানসার প্রতিষেধক টিকা পাওয়া যাচ্ছে। এটি গ্রহণ করেও ক্যানসারমুক্ত থাকা যায়। সূত্র: দৈ.আ.স

লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিক্যাল অনকোলজি বিভাগ, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শের-ই-বাংলানগর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক