,

দেশের মানুষ বিশ্বাস করে না প্রধানমন্ত্রীর বক্তব্য : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা মিথ্যা নয়-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য দেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার দুপুরে রাজধানীর মুক্তি ভবনে কল্যাণ পার্টির ৪র্থ কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৫ হাজার গায়েবি মামলা করা হয়েছে। দেশের মানুষ জানে মামলাগুলো সত্য না মিথ্যা। সারা দেশের মানুষ এটাও জানে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেগুলোও সত্য নাকি মিথ্যা।’

এ সময় তিনি নির্বাচনের আগে সংলাপে সরকারকে গায়েবি মামলার যে তালিকা দেওয়া হয়েছিল সে বিষয়টি উল্লেখ করেন।

রাজনীতি নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের আগে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ। ধ্বংস করে দেওয়া হয়েছে ১৯৭১ এর সকল অর্জন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একতরফা বিচার করে সাজা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর