হাইস্কুল বিক্রির বিজ্ঞাপন ভাইরাল!

news-image

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিজ্ঞাপন একটি সাধারণ ঘটনা। তবে বিজ্ঞাপন যদি হয়- ছাত্রছাত্রীসহ হাইস্কুল বিক্রির? তাহলেতো চোখ কপালে ওঠারই কথা! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ছাত্রছাত্রীসহ হাইস্কুল বিক্রির একটি বিজ্ঞাপন।

বেশ কয়েকদিন ধরেই এ বিজ্ঞাপনটি ঘুরছে ফেসবুকে ব্যবহারকারীদের ওয়ালে। সেখানে লেখা আছে- ‘বিক্রয় হইবে হাইস্কুল/প্লে-দশম শ্রেণি চলমান/৪৫০ ছাত্রছাত্রীসহ’। বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নম্বরও দিয়ে দেয়া হয়েছে সেই বিজ্ঞাপনের নিচে।

এদিকে ফেসবুকে এই ছবি শেয়ার করে অনেকে নানা মন্তব্য করছেন। তারা তুলে ধরছেন বর্তমান শিক্ষাব্যবস্থার হালহাকিকত।এদিকে বিজ্ঞাপনে স্কুল অথবা স্থানের নাম উল্লেখ না থাকায় স্কুলটির অবস্থান এবং বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার