,

লিবিয়ায় জরুরি অবস্থা, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

news-image

লিবিয়ার রাজধানী ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন এবং সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।শুক্রবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে লিবিয়ায় আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে দেশটির সরকার জরুরি সতর্কতা বা স্টেট অব এলার্ট ঘোষণা করেছে। এর প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলি ও এর পার্শ্ববর্তী শহরসমূহে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থানের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া লিবিয়ায় অবস্থানকারী প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮-তে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর