,

শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করছে-এমদাদুল বারী

22222222222নিজস্ব প্রতিবেদক : জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের বিরাট সাফল্য। পৃথিবীর কোন দেশ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করতে না পারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। তিনি বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কাজীপাড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফরহাদ সিদ্দিকীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী আরো বলেন, বর্তমান সরকার জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কার, কম্পিউটার ল্যাব স্থাপন ও শিক্ষা উপকরণ বিতরন করে শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টি করছে। এতে দেশে শিক্ষিতের হার বাড়ছে। তিনি বলেন, একটি মহল যাতে বছরের প্রথম দিন যাতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া না যায় সেজন্য হরতালসহ বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ  করছে। সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে গত ৬ বছর ধরে সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার অভিভাবক মহলের প্রতি আহবান জানান।
বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম শাহীনুর।
শিক্ষক নেতা মনির হোসেন আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ