বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বই উৎসব বর্তমান সরকারের বড় সাফল্য- মোকতাদির চৌধুরী এম.পি

11111111111নিজস্ব প্রতিবেদক : প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট  শিক্ষানুরাগী, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন,বই উৎসব বাঙ্গালীর জীবনে এটি নতুন উৎসব। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে এই উৎসব সংস্কৃতিতে পরিণত হয়েছে। তিনি  বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিনা মূল্যে পাঠ্য পুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মধ্যে বিভাজন করা ঠিক হবেনা। সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তিনি বলেন সবার উপরে মানুষ সত্য এই কথাকে বিশ্বাস করে আমাদের সকলকে মানুষ হতে হবে। তিনি  বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা  বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্য বই তুলে দিচ্ছেন। এটি বর্তমান সরকারের বড় সাফল্য। তিনি বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিচ্ছে। এটি বিশ্বে একটি বিরল ঘটনা। তিনি বলেন, আমাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে। মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে, বিকাশ করতে হবে। তিনি শিক্ষার্থীদের শিক্ষা, দীক্ষা, জ্ঞানে গরিমায়, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে শিক্ষিত করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, দেশের শতভাগ মানুষ শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার শিশুদেরকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি  আজকের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আগামীদিনে দেশের ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে  তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম। বই বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা নিশাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলীম রানাসহ বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে