মালয়েশিয়ায় জলস্তম্ভ নিয়ে হইচই (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : সমুদ্রের ওপর লম্বা আকৃতির জলরাশি ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পরপর সেই জলরাশি আছড়ে পড়ছে তীরে। মনে হবে এ যেন কৃত্রিমভাবে বানানো এক ধরনের পানির কোনো ফোয়ারা। কিন্তু আসলে তা নয়।

ক্ষণিকের জন্য সমুদ্রের বুকে এমন দৃশ্য নিয়ে হইচই পড়ে গেছে মালয়েশিয়ায়। এমনকি যেখানে এই পরিস্থিতি তৈরি হয় সেখানকার বাসিন্দারাও বেশ আতঙ্কগ্রস্ত হয়েছে।

হরর সিনেমার এমন কাল্পনিক দৃশ্য বাস্তবেও দেখা গেছে গত সোমবার মালয়েশিয়ার পেনাং দ্বীপে। সমুদ্রের বুকে জলরাশির এমন বৈচিত্রতা এর আগে কখনো দেখেনি ওই অঞ্চলেন বাসিন্দারা।

জলস্তম্ভ ঘুরপাকের এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেখানকার স্থানীয়রা। তারপর থেকেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

মালয়েশিয়ার একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পেনাং দ্বীপের তানজুং তোকোন সৈকতের কাছে অবস্থান করছিল ওই জলস্তম্ভ। প্রায় পাঁচ মিনিট ধরে সমুদ্রের ওপর ঘোরার পর তীরে আছড়ে পড়ে সেটি।

বিশেষজ্ঞরা জানিয়েছে, এই জলস্তম্ভ আসলে এক ধরনের টর্নেডো। তবে বাতাসের বদলে এই টর্নেডোতে পানি থাকার থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়।

সমুদ্রের উষ্ণ জলের ওপর দিয়ে যখন শীতল ও অস্থির বাতাস বয়ে যায় তখন সমুদ্রের ওপর এই ধরনের ঘূর্ণায়মান জলস্তম্ভের সৃষ্টি হয়। তবে প্রচণ্ড গতিতে টর্নেডোর মতো ঘুরপাক খেতে খেতে মাটির কাছাকাছি চলে এলেই ভেঙে পড়ে সেটি।

https://www.facebook.com/DAPPulauPinang/videos/810702895969485/?t=0

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার