বিশ্বে প্রথম ‘ফাইভ-জি’ চালু শুক্রবার

news-image

‘ফাইভ-জি’ ইন্টারনেট বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আগামী শুক্রবার দেশজুড়ে এ সেবা উদ্বোধন করা হবে।

ফাইজ-জি চালু হলে তা বর্তমান সচল ফোর-জি থেকে ২০ গুণ বেশি গতিতে কাজ করবে। একটি পূর্ণাঙ্গ সিনেমা মাত্র ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে। এছাড়া লাইভ ভিডিও স্ট্রিমিংও আগের চেয়ে অনেকগুণ দ্রুত হবে।দক্ষিণ কোরিয়া এমন সময় এ প্রযুক্তি উদ্বোধন করতে যাচ্ছে যখন চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশগুলো এ প্রযুক্তি নিয়ে গবেষণা ও পরীক্ষা চালাচ্ছে। প্রযুক্তির এ যাত্রায় সবাইকে পেছনে ফেলছে দেশটি।

দেশটির শীর্ষ মোবাইল ফোন প্রতিষ্ঠান এসকে টেলিকমের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রেও ইয়ং স্যাং বলেন, দক্ষিণ কোরিয়ার মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের যে উন্নত ও আধুনিক সেবা দেয়ার চেষ্টা করছে এটা তার একটি মাইলফলক।

ফাইভ-জি উদ্বোধন ও এর প্রচারের জন্য কোরিয়ায় কে-পপস্টার ও অলিম্পিকে গোল্ড বিজয়ী তারকাদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার