,

ভিপি নুরুল হক ৪ দিনের সময় দিলেন প্রশাসনকে

news-image

নিজস্ব প্রতিবেদক : হলের বহিরাগত এবং অছাত্রদের বের করে দেওয়া, সলিমুল্লাহ মুসলিম হলে মো. ফরিদ হাসান নামে এক শিক্ষার্থীকে মারধর ও ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে প্রশাসনকে সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নুর।

তিনি বলেন, এই সময়ের মধ্যে দাবি মানতে হবে। অন্যথায় নতুন কর্মসূচি দেওয়া হবে। নুর বলেন, ভিসির সঙ্গে বৈঠক করে আমরা আশাবাদী। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করেছি।

এদিকে, সলিমুল্লাহ মুসলিম হলে মো. ফরিদ হাসান নামে এক শিক্ষার্থীকে মারধর ও ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাত ৮টা থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নুরসহ অন্যান্য শিক্ষার্থীরা।

এর আগে সলিমুল্লাহ মুসলিম হল প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ দায়ের শেষে বের হওয়ার সময় হামলার শিকার হন নুর ও তার সহপাঠীরা। হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনা ও নিজেদের অবরুদ্ধ করার ঘটনায় প্রভোস্টের কাছে অভিযোগ দায়ের শেষে বের না হতেই তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। তাদের অভিযোগ এ হামলা করেছে ছাত্রলীগ।

শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ছাত্রলীগ আমাদের ওপর বাজেভাবে হামলা চালিয়েছে। মেয়েদেরও ছাড় দেয়নি। আমরা এর বিচার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর