,

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ৩ ব্যাপী অদ্বৈত মেলা

Brahmanbaria_Adoito Mela‘অদ্বৈত মল্ল¬বর্মণ বাংলাদেশ-ভারতের গৌরব’ বললেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আমিরজাদা চৌধুরী : কালজয়ী লেখক অদ্বৈত মল্ল¬বর্মণের ১০৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন ব্যাপী অদ্বৈত মেলা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভারতের ত্রিপুরা রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা বলেছেন, অদ্বৈত মল¬বর্মণ ছিলেন বাংলাদেশ-ভারতের গৌরব। তিতাস পাড়ের অন্তজ জেলে সম্প্রদায়ের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা আর বঞ্চনার কাহিনী নিয়ে নির্মিত তিতাস একটি নদীর নাম এখন বিশ্ব দরবারে সমাদৃত। অদ্বৈত মল্ল¬বর্মণ এর  অমর কীতি ‘তিতাস একটি নদীর নাম’ বাংলাদেশ-ভারতসহ সারা বিশ্বে গবেষণা হচ্ছে।
মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অদ্বৈত মেলার আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
তিনদিনব্যাপী  মেলায় প্রতিদিন আলোচনা সভা, নাটক, আবৃত্তি, লাঠিখেলা ও নাটক মঞ্চস্থ হবে।
উলে¬খ্য, ১৯১৪ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর গোকর্ণঘাটের এক দরিদ্র পরিবারে জন্ম অদ্বৈত মল্লবর্মণের। মাত্র ৩৭ বছর বয়সে যক্ষায় আক্রান্ত হয়ে অর্থাভাবে ১৯৫১ সালের ১৬ এপ্রিল কলকাতার নারিকেল ডাঙ্গার যষ্ঠী পাড়ায় তার জীবনাবসান ঘটে।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর