,

আটা-ময়দার খাবার খেয়ে বাড়ছে যেসব রোগ

news-image

ভাতের বদলে রুটি খেলে শরীর সুস্থ আর ঝরঝরে থাকে-এমনটা অনেকেই ভেবে থাকেন। আবার পেট পরিষ্কার রাখার জন্যেও গমের তৈরি নানা খাবার খান কেউ কেউ। কিন্তু অনেকেই হয়তো জানেন না, রুটি বা আটা-ময়দার খাবার খাওয়ার ফলে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগ। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে উঠে এসেছে এমনই কিছু তথ্য।  চলুন তাহলে জেনে নেওয়া যাক রুটি বা আটা-ময়দার খাবার থেকে শরীরে ঠিক কী কী সমস্যা তৈরি হতে পারে-

গমে উপস্থিত থাকে অতিরিক্ত গ্লুটেন, যা শরীরে সহজে হজম হতে চায় না। তাই হজমের সমস্যা হতে পারে। এই গ্লুটেন থেকেই অনেক সময় পেটের নানা সমস্যার সৃষ্টি হয়। ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশন’ কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাউরুটি খাওয়ার পর শরীরে পরিপাকে বেশ কিছু পরিবর্তন হয়। এর প্রভাবে শরীরের বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায় যা মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মতো সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

একাধিক গবেষণায় দেখা গেছে, গমে থাকা গ্লুটেন নামে উপাদান হজম হতে অনেকটাই সময় নেয়। আর এই গ্লুটেন হজম হওয়া মানেই বাড়তে শুরু করে রক্তে শর্করার মাত্রা। ফলে ইনসুলিনের ক্ষরণও বেড়ে যায়। দিনের পর দিন এমনটা চলতে থাকলে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। সেই কারণেই যাদের পরিবারে ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে, চিকিৎসকেরা তাদের গমের তৈরি খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন।

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, গমের তৈরি খাবার খেলে কোলেস্টেরলের সমস্যাও বৃদ্ধি পেতে পারে। তাছাড়া গমের তৈরি খাদ্য উপাদান ত্বকের বয়স বাড়িয়ে দিতে পারে। ত্বক কুচকে যায়, ত্বকে বলিরেখা দেখা দিতে পারে। এ ছাড়াও গমের তৈরি খাবার-দাবার বেশি পরিমাণে খেলে অকালে চুল ঝরে গিয়ে টাক পড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।

একাধিক গবেষণায় দেখা গেছে, আটা-ময়দা দিয়ে তৈরি কোনো খাবার খাওয়ার পর শরীরে একদিকে যেমন শর্করার মাত্রা বৃদ্ধি পায়, তেমনি কার্বোহাইড্রেটের পরিমাণও বাড়তে শুরু করে। ফলে ওজন বাড়তে শুরু করে। বেড়ে যায় উচ্চ রক্তচাপের সমস্যাও।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর