মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচণ্ড গরমে শসা খাবেন যে কারণে

news-image

স্বাস্থ্য ডেস্ক : গরমকালে শসার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। প্রচণ্ড গরমে শসা অনেকটা প্রশান্তি দেয়। এছাড়াও চিকিৎসকরা বলেন, গরমে শরীরকে মজবুত এবং সচল রাখতে যে যে উপাদানগুলোর প্রয়োজন পরে তার সব রয়েছে শসাতে। যেমন ভিটামিন কে, সি, ম্যাগনেসিয়াম, ফসফরাস, রাইবোফ্লবিন, বি৬, ফলেট, প্যানটোথেনিক অ্যাসিড, আয়রন, সিলিকা, ক্যালসিয়াম এবং জিঙ্ক। তাই গরমে এক বাটি শসায় প্রশান্তির সাথে সাথে পাবেন প্রয়োজনীয় ভিটামিনও।

হার্টের স্বাস্থ্য ভাল রাখে

একাধিক গবেষণায় দেখা গেছে, হার্টকে ভাল রাখতে শসার কোনো বিকল্প হয় না। শসায় আছে লেরিসিরেসিনোল যা হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা কমায়।

রক্তচাপ নিয়ন্ত্রণ

শসায় পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে যা শরীরে লবণের প্রভাবকে কমাতে শুরু করে। যে কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে।

খনিজের চাহিদা পূরণ

শসার মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং সিলিকন। এই সব কয়টি খনিজ শরীরের উন্নতির পাশাপাশি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। তাই যদি অল্প দিনেই সুন্দর ত্বক পেতে চান তাহলে খান শসা।

দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে

প্রতিদিন গরম যাচ্ছে বেড়ে। এমন অবস্থায় দেহের তাপামাত্রা স্বাভাবিক রাখতে শসা খাওয়া জরুরি। ফলে সানস্ট্রোক হওয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয় প্রচণ্ড তাপের কারণে ত্বক পুড়ে গেলেও শসা লাগাতে পারেন। কারণ পোড়া ভাব কমাতে শসা বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ডায়াবেটিস কমায়

শসা খেলে অক্সিডেটিভ স্ট্রেস কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসে। সেই সঙ্গে ডায়াবেটিস সম্পর্কিত অন্যান্য সমস্যা কমাতে থাকে।

ক্যান্সার দূর করে

ক্যান্সার থেকে দূরে থাকতে শসা খান। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে শসাতে এমন কিছু উপাদান আছে, যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে বিশেষ ভাবে সাহায্য করে থাকে।

ক্ষতিকর টক্সিক উপাদান বের করে

শসায় প্রচুর পরিমান পানি থাকে যা টক্সিক উপাদনকে বের করে দেয়। ফলে শরীরে বিষের পরিমান বেড়ে গিয়ে কোন ধরনের রোগ হওয়ার আশঙ্কা কমে।

ওজন কমে

অতিরিক্ত ওজন কমাতে সকাল-বিকাল শসা খান। কারণ শসাতে বেশ কিছু উপকারি উপাদান আছে যা অতিরিক্ত চর্বি কমাতে পারে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক