,

চীনে নববর্ষের অনুষ্ঠানে ভিড়ের চাপে নিহত ৩৫

chin-new-year_198471আন্তর্জাতিক ডেস্ক :চীনের সাংহাইয়ে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে প্রচণ্ড ভিড়ের চাপে ৩৫ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি।নববর্ষকে স্বাগত জানাতে সাংহাই প্রদেশের নদী তীরবর্তী বান্ড এলাকায় প্রচুর সংখ্যায় মানুষ জড়ো হলে এক পর্যায়ে এই ঘটনা ঘটে। তবে কিভাবে হতাহতের ঘটনাটি ঘটলো সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, একজন ব্যক্তির বুকের ওপর চাপ দিয়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে সাহায্য করছেন আরেকজন। আর মাটিতে শুয়ে আছেন বেশ কয়েকজন।
এই দুর্ঘটনার পরপরই সেখানে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে যারা হতাহতদের জন্য কাজ করছে।
আহতদের অনেককে সাংহাই জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা ঝিনহুয়া বলছে, ঘটনাটি ঘটেছে সাংহাই প্রদেশের নদী তীরবর্তী বান্ড জেলায় ।
সেখানকার রাস্তাগুলো বেশিরভাগই সরু, অপ্রশস্ত এবং বড় ঘটনা ঘটলেই সেখানে বিশাল যানজটের সৃষ্টি হয়।
ঘটনার জানতে অনুসন্ধান চলছে। প্রচুর সংখ্যায় পুলিশ পুরো এলাকার নিরাপত্তায় কাজ করছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ